নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন।


এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনো কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে।

বর্তমানে টফিতে দেশি-বিদেশি অসংখ্য সিনেমা ও টিভি সিরিজের সংগ্রহ রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টুডিও লায়ন্সগেট-এর কনটেন্ট এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।


বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলালিংকে আমরা সবসময়ই পিপল-ফার্স্ট দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করি, যেখানে উদ্ভাবনের মূল লক্ষ্য মানুষের বাস্তব প্রয়োজন পূরণ করা। ডিজিটাল কনটেন্টকে আরও সবার জন্য সহজলভ্য করে তোলার যাত্রায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, মানসম্মত বিনোদন সবার অধিকার, এটি কেবল কিছু মানুষের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধাবিহীন গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যা ডিজিটাল বিভাজন কমাতেও সহায়তা করবে।”


ডিজিটাল আর্থিক সীমাবদ্ধতা দূর করে সব বাংলাদেশির কাছে প্রিমিয়াম কনটেন্ট পৌঁছে দিতেই বাংলালিংক ও টফি এই উদ্যোগ নিয়েছে। আগে ওটিটি সাবস্ক্রিপশন কেনা মূলত ডিজিটাল ওয়ালেটের মধ্যেই সীমিত ছিল। এখন বাংলালিংকের রিটেইল পয়েন্ট থেকে সরাসরি টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য বিনোদন সহজলভ্য করতে এবং একটি স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বাংলালিংক ও টফি।


আওয়াজ ডটকম ডটবিডি,১৩ মে ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুস এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর

1

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

2

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

3

২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ধরে রেখেছে স্যামস্যাং

4

নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

5

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

6

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

7

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

8

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

9

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

10

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

11

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

12

ওয়ালটন ই-বাইকে কিনে আর্জেন্টিনায় খেলা দেখার সুযোগ

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

15

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

16

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

17

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

18

চট্টগ্রামে উবারের যাত্রা শুরু

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20