নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য বিতরণ

রোটারি ইন্টারন্যাশনালের ‘মাতৃ ও শিশু স্বাস্থ্য’ খাতের অংশ হিসেবে নরসিংদীর পাঁচদোনায় মা ও শিশুদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা। শনিবার সকালে পাঁচদোনায় অবস্থিত ইস্কাটন রোটারি স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা-র বর্তমান সভাপতি আবদুল্লাহ জামিল মতিন। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ জনপদে অপুষ্টি দূরীকরণ এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ক্লাবের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা-র সাবেক সভাপতি এবং রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের স্পেশাল অ্যাডভাইজর (RIPSA) টিমের ডেপুটি কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান মোহাম্মদ জিহাদুল ইসলাম। তিনি এ ধরনের তৃণমূল পর্যায়ের উদ্যোগের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি, রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা ও রোটারিয়ান মেহেদী হাসান, ট্রেজারার ইলেক্ট, রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা।

অনুষ্ঠানে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে শিশু এবং দুগ্ধদানকারী মায়েদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়েও মায়েদের পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আওয়াজ ডটকম ডটবিডি, ০২ মার্চ ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

1

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

2

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

নরসিংদীতে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

7

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

8

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

9

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

10

চট্টগ্রামে উবারের যাত্রা শুরু

11

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

12

২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ধরে রেখেছে স্যামস্যাং

13

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

14

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

15

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

16

ওয়ালটন ই-বাইকে কিনে আর্জেন্টিনায় খেলা দেখার সুযোগ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুর

19

ভ্রমণসাহিত্যিক, গবেষক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ

20