নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

নতুন বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ নিজেদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত একমাসে সর্বোচ্চ লেনদেন।

যাত্রা শুরুর সাত বছরের মধ্যেই নগদ বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে। এ সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন—দুটিই উল্লেখযোগ্য হারে বেড়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে।

লেনদেনে নতুন মাইলফলক অর্জনের ফলে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিনদিন নগদের লেনদেন বাড়ছে।

মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে নগদ বর্তমানে আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। এর ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং বিদ্যমান গ্রাহকেরাও আগের চেয়ে বেশি লেনদেন করছেন। এ ছাড়া সেবার কলেবর বৃদ্ধি ও বিভিন্ন কার্যক্রম নগদের লেনদেন সক্ষমতা দিন দিন বাড়িয়েছে।

গত বছরের অক্টোবর মাসে নগদ সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ে। ওই মাসে ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন হয়। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় নগদ। ২০২৪ সালের জুন মাসে একবার ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছেএর আগের বছর ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

আওয়াজ ডটকম ডটবিডি, ১ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

3

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

4

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬ তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহম

5

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

6

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

7

ভ্রমণসাহিত্যিক, গবেষক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ

8

সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

9

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

14

কক্সবাজার সৈকত পর্যটকশূন্য

15

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

নরসিংদীতে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর

20