নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন কামাল

জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা পেশাজীবীদের সমন্বয়েজাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।

প্রধান উপদেষ্টা কে এম ওয়াহিদুজ্জামান বলেন, “দেশের টেলিযোগাযোগ আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।

নতুন ফোরামের সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির বলেন, “দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।

সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, “জাতীয় উন্নয়ন ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।

কমিটির সহ-সভাপতি হয়েছেন রূপম রাজ্জাক, মোঃ সামিউল ইসলাম ইমতিয়াজ মির্জা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি সজিব বড়ুয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আলম ইপন, প্রচার প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ জুয়েল, গবেষণা সম্পাদক নিশাত আনজুম এবং অর্থ সম্পাদক নাউয়িদ হোসেন।

 কমিটির আইন বিষয়ক সম্পাদক: সাইমুম রেজা তালুকদার; নারী বিষয়ক সম্পাদক: নাজিবা ওয়াজিহা মাহবুব; সাংস্কৃতিক সম্পাদক: শামীম আজাদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জুবায়ের রিয়েল; তথ্য প্রযুক্তি সম্পাদক: মোঃ ইলিয়াস মোল্লা; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: তাপিত হাসান চৌধুরী; সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আল-মামুন।

আর সদস্য হিসেবে আছেন ওবায়দুর রহমান চয়ন, . আরমান আহমেদ সিদ্দিকী, কে আজাদ কল্লোল, হাসিব মুনতাসির, প্রকৌশলী মো. রুহুল রাফি, মো. শহিদুল ইসলাম খান, রশিদুল ইসলাম, নাদিম হৃদয়, নিয়ামুল হুদা খান তৌহিদ, সানাউল করিম, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন মিলন, রেয়াদ হাসনাইন, ফারজাদ খান মিরন, প্রকৌশলী নুর আলম সুমন, কাজী ইমরুল হাসান, হাসিবুর রহমান শাফিন মাকসুদ হোসাইন।

এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।


আওয়াজ ডটকম ডটবিডি, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

3

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

4

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

5

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

6

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

7

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

8

আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

9

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

10

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

দেশের বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ সি

13

চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

14

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

এখন থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান

17

দেশের বাজারে অনার ৬০০ সিরিজ

18

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

19

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

20