নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই

দীর্ঘদিনের বিতর্ক আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আগামী মে মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পাহাড়ের নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর-ই-আলম মোহাম্মদ জোবায়ের সারওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টায় বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, একসময় কেওক্রাডং পর্বতকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হতো। পরে সাকাহাফঙ ১-২, যৌথলাং, যৌগিহাফং, আইত্লাং, তহজিংডং-১-২ কে দাবি করা হচ্ছিল।

জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে জরিপ অধিদফতরের পক্ষ থেকে ৪টি দলে ২৭ জন সদস্য এ নিয়ে কাজ শুরু করে, যা ১২ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এরই মধ্যে বান্দরবানের ৮টি পর্বতশৃঙ্গ পরিমাপ করা হয়েছে। আগামীকাল আরও করা হবে। পরবর্তীতে সরকারি সকল ফর্মালিটি সম্পন্নের পর আগামী মে মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো. বশির উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়াজ ডটকম ডটবিডি,১১ এপ্রিল ২০২৬


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

1

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

2

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

3

দেশের বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ সি

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

7

‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক

8

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

12

চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

13

দেশের বাজারে অনার ৬০০ সিরিজ

14

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

15

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

16

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

17

মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে

18

রমজানে অফিস সময় নির্ধারণ

19

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

20