নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

দেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এমন এক সময়ে এসেছে, যখন ব্যবহারকারীরা কেবল সাময়িক ট্রেন্ড নয়, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের কাছে এখন একটি স্মার্টফোন মানে শুধু নতুন ডিজাইন নয়; সেটি হতে হবে নির্ভরযোগ্য এবং কয়েক বছর ধরে ব্যবহার উপযোগী।

৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে ক্রেতাদের প্রত্যাশাও বদলেছে। অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, কিন্তু দাম হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য।

তবে শুধু ডিজাইন নয়, টেকসই পারফরম্যান্সও এখন ব্যাবহারকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা, সব মিলিয়ে এখন ব্যাটারির স্থায়িত্ব অনেক জরুরি হয়ে উঠেছে। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা চার্জিং নিয়ে তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। স্বল্প সময়ের উচ্চ স্কোরের বদলে দীর্ঘ সময় মসৃণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা যুক্ত থাকায় এটি ৩–৪ বছর ব্যবহারের উপযোগী থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে, যা দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত সুবিধা দিতে পারে।

নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে—৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্রেতাদের অগ্রাধিকার যখন ধীরে ধীরে পরিণত হচ্ছে, তখন ইনফিনিক্স নোট এজ স্টাইল, পারফরম্যান্স ও স্থায়িত্বের সমন্বয়ে সেই পরিবর্তিত চাহিদার প্রতিফলন তুলে ধরছে।

আওয়াজ ডটকম ডটবিডি, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

2

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

3

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

4

দেশের বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ সি

5

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

8

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

13

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

14

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

15

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

16

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

17

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ পুরস্কা

18

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

19

ঈদে ডেলিভারি ও পিকআপ সেবা চালু করলো এপেক্স

20