নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য সাংবাদিকদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে অনার বাংলাদেশ। “প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইথ অনার এআই” শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। সাংবাদিকতা ও শিল্পখাতের নেতৃত্বস্থানীয় লোকজন এ আয়োজনে অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।‘

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন,”সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের উপর মানুষের আস্থাকে থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।”

এরপর অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকতায় অনার এআইয়ের বিভিন্ন ফিচার তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।

কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার এবং ডন সামদানী এইচআর সার্ভিসেস ও টিনএজ লাইফস্কিল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সামদানি ডন। তিনি বিভিন্ন ইন্টার‌্যাকটিভ আইসব্রেকার সেশন ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে সাংবাদিকতায় এআই টুল ব্যবহারের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি দেখান, কীভাবে এআই সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অনারের সদ্য উন্মোচিত অনার ম্যাজিক এইট প্রো স্মার্টফোনটি ব্যবহার করার সুযোগ পান। এতে থাকা ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, প্রোঅ্যাকটিভ ইয়োইয়ো এআই অ্যাসিস্ট্যান্ট এবং অন-ডিভাইস এআই সিকিউরিটি ফিচার সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সাংবাদিক ও অনার কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। এ আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিকতা, বিশ্বাস এবং মিডিয়া কমিউনিটির প্রতি অনারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরা হয়। 

আওয়াজ ডটকম ডটবিডি, ৯ ফেব্রুয়ারি ২০২৬
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

2

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

5

‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক

6

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

7

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

8

রমজানে কেনাকাটায় ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

11

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

12

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

13

চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

14

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

15

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

16

ওয়ালটন ই-বাইকে কিনে আর্জেন্টিনায় খেলা দেখার সুযোগ

17

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

18

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

19

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

20