নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

আয়ারল্যান্ডের গলওয়ের ওয়েস্ট উইং রেস্টুরেন্টে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের ত্রি–বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনা করেন আব্দুল মান্নান।

সংগঠনের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন বিগত তিন বছরের কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন দেন। প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও দাতব্য উদ্যোগের সাফল্য তুলে ধরা হয়। সমাপনী বক্তব্যের মাধ্যমে বিদ্যমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

উপস্থিত সাধারণ সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী তিন বছর মেয়াদের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মজিবুল হক মনোনীত হন।

এ ছাড়া নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান, আবদুল মান্নান (মান), রুবিউল আলম ও আব্দুল লতিফ খাঁন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সালাহউদ্দিন ও সোহরাব হোসেন হিমন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলমগীর রহিম এবং সহ–সাংগঠনিক সম্পাদক মাহব্বুল আলম। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সোহরাব হোসেন। ধর্মবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মফিজুল রহমান খোকন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এস এম বিপ্লব এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে নাসির আহেমদ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান মানিক। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন দেওয়ান, কবির আহম্মেদ, মোজাম্মেল হক লিটন, বেলাল হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবকল্যাণমূলক কাজ করে আসছে। সভা শেষে ওয়েস্ট উইং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জসিম উদ্দিন দেওয়ানের সৌজন্যে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আওয়াজ ডটকম ডটবিডি, ২ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

4

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

5

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

6

মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে

7

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬ তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহম

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

সেভেন আপে ‘দলবদল’, ব্রাজিল ছেড়ে এবার ফ্রান্সের সমর্থক রোকনু

10

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

কক্সবাজার সৈকত পর্যটকশূন্য

15

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

16

দেশের বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ সি

17

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

18

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

19

নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

20