নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ নারায়ণগঞ্জ স্টোর

বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬–এর বিজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সম্মান জানিয়েছে দেশীয় পোষাক ব্রান্ড টুরাগ অ্যাকটিভ। আজ নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই বিজয়ী দলটির মাধ্যমে উদ্বোধন করা হয় টুরাগ অ্যাকটিভ (Turaag Active)–এর নতুন স্টোর।

দেশের নারী ক্রীড়াবিদদের অর্জনকে উদযাপন ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি ক্রীড়া ও করপোরেট খাতের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। স্টোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ আশরাফ, টুরাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ফাইয়াজ রহমান, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, টুরাগ অ্যাকটিভের সিওও আহম্মাদ মনসুর রউফ, টুরাগ অ্যাকটিভের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিশিষ্ট অতিথি এবং মিডিয়া প্রতিনিধি।

 অনুষ্ঠানে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশের জন্য গৌরব বয়ে আনা এই বিজয়ী দলকে অ্যাকটিভের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়, এবং পুরো অনুষ্ঠানজুড়ে বিজয় ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে নারী ফুটসাল দলটি নারায়ণগঞ্জে অবস্থিত উর্মি গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ইউএইচএম (UHM) লিঃ এর ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে তারা উর্মি পরিবারের সদস্যদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় খেলোয়াড়গণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলটির সম্মানে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা তাদের ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

দেশের জন্য গৌরব বয়ে আনা এই বিজয়ের স্বীকৃতি হিসেবে টুরাগ অ্যাকটিভ বাংলাদেশের নারী ফুটসাল দলকে সম্মাননা হিসেবে আর্থিক ও বিশেষ উপহার প্রদান করে। আয়োজকদের মতে, এটি কেবল একটি আনুষ্ঠানিক সম্মাননা নয়, বরং নারী ক্রীড়াবিদদের প্রতি আস্থা ও সমর্থনের প্রতীক।

অনুষ্ঠানে উর্মি গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব, আসিফ আশরাফ বলেন,“সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা প্রমাণ করেছেন, সুযোগ ও সমর্থন পেলে বাংলাদেশের নারীরাও আন্তর্জাতিক অঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাদের এই জয় আমাদের জন্য অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, নারী ক্রীড়াবিদদের ক্ষমতায়ন ও দীর্ঘমেয়াদি সহযোগিতা টুরাগ অ্যাকটিভের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও দেশের নারী খেলোয়াড়দের পাশে থেকে তাদের যাত্রাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

নারী ফুটসাল দলের অধিনায়ক টুরাগ অ্যাকটিভের এই আয়োজনকে শিল্পখাত ও ক্রীড়াঙ্গনের এক সমন্বিত প্রয়াস বলে অবিহিত করেন। তিনি বলেন- এ আয়োজন ভবিষ্যতে আরও বেশি নারী ক্রীড়াবিদকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করবে।


আওয়াজ ডটকম ডটবিডি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

1

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, কি বলছে ডিবি

4

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

5

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

6

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ পুরস্কা

7

সেভেন আপে ‘দলবদল’, ব্রাজিল ছেড়ে এবার ফ্রান্সের সমর্থক রোকনু

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুর

11

দেশের বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ সি

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

ওয়ালটন ই-বাইকে কিনে আর্জেন্টিনায় খেলা দেখার সুযোগ

14

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

15

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

16

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

17

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

18

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ না

19

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

20