নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সরকারি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা আমাদের সরকারের লক্ষ্য। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।

ফকির মাহবুব আনাম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। চলুন আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করি। একটি নতুন ভিশন এবং নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগটি বর্তমানে ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ইনোভেশন এবং সাইবার নিরাপত্তা জোরদারে নিরলস কাজ করে যাচ্ছে।

আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

1

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক

2

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

3

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

4

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

5

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

6

ভ্রমণসাহিত্যিক, গবেষক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ

7

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

8

এখন থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান

9

ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

10

চট্টগ্রামে উবারের যাত্রা শুরু

11

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন ক

12

দেশের বাজারে অনার ৬০০ সিরিজ

13

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ না

14

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

15

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনা যাচ্ছে নগদ ওয়ালেটে

18

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20